আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মীরা দেশে পৌঁছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পরে বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
জিয়ারত শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান— বেগম জিয়ার আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে একটি সুন্দর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রবাসে থেকেও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও জানান প্রবাসী নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি মো: আলতাফ হোসেন, এমরান হোসেন তালুকদার, বিল্লাল হোসেন, আলমগীর মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রবিউল আলম, মো: শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো: খলিলুর রহমান শাহাজী, সহপ্রচার সম্পাদক মো: হালিম প্রমুখ।



