খুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে

সকাল থেকে শুরু হওয়া কর্মসূচি দিনব্যাপী চলমান থাকবে। সকাল ৭টায় প্রশাসনিক ভবনের সামনে ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম ও প্রো-ভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান জাতীয় পতাকা উত্তোলন করেন।

Location :

Khulna
গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন |নয়া দিগন্ত

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে শুরু হওয়া কর্মসূচি দিনব্যাপী চলমান থাকবে। সকাল ৭টায় প্রশাসনিক ভবনের সামনে ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম ও প্রো-ভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী ও বিভিন্ন স্কুলের ডিনরা উপস্থিত ছিলেন।

পরে ভিসির নেতৃত্বে ক্যাম্পাস থেকে র‌্যালি শুরু হয়ে গল্লামারী বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট, পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে প্রভোস্ট কাউন্সিল ও বিভিন্ন ডিসিপ্লিনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ৯টায় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সব শহীদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।