বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

আধুনিক মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকিং ও এআই -এর সঠিক ব্যবহারের মাধ্যমে গুজবের ঊর্ধ্বে উঠে সংবাদের পেছনের সত্য উন্মোচন করা অত্যন্ত জরুরি।

মো: লিখন ইসলাম, বাকৃবি

Location :

Mymensingh
প্রশিক্ষণ কর্মশালা
প্রশিক্ষণ কর্মশালা |নয়া দিগন্ত

ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)শুরু হয়েছে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ। তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ৪০ জন ক্যাম্পাস সাংবাদিক।

শনিবার (২৫ জুলাই) বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে সকাল ১০টায় এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক। প্রথম দিনের প্রশিক্ষক হিসেবে ছিলেন জি এম মোস্তাফিজুল আলম।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো: শহীদুল হক বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়া পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা করায় তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজিত এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। প্রশিক্ষণের নির্ধারিত বিষয়গুলো অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে আধুনিক মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকিং ও এআই -এর সঠিক ব্যবহারের মাধ্যমে গুজবের ঊর্ধ্বে উঠে সংবাদের পেছনের সত্য উন্মোচন করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সাংবাদিকতায় নৈতিকতা বজায় না রাখলে তা সমাজের ক্ষতির কারণ হতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন।’