ইবির পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

তিনি কীভাবে পুকুরে ডুবেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়

Location :

Kushtia
নিহত সাজিদ আব্দুল্লাহ
নিহত সাজিদ আব্দুল্লাহ |নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, বিকেলে ওই ছাত্রের লাশ ভেসে থাকতে দেখলে পুলিশে খবর দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে পাঠায়। পরে সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে তিনি কীভাবে পুকুরে ডুবেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

কুষ্টিয়া সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সুতপা রায় বলেন, ‘পানিতে ডুবে তার লান্স ফেটে গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা লাশটি উদ্ধার করেছে। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে তাকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’