পাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদ ও সেক্রেটারি আবু সামা

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।

বি এম মিকাইল হোসাইন, পাবিপ্রবি

Location :

Pabna
তুষার মাহমুদ ও মুহাম্মাদ আবু সামা
তুষার মাহমুদ ও মুহাম্মাদ আবু সামা |নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইইসিই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুষার মাহমুদ। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মাদ আবু সামা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।

নবনির্বাচিত সভাপতি তুষার মাহমুদ বলেন, সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া তার জন্য একদিকে সম্মানের, অন্যদিকে গভীর দায়বদ্ধতার বিষয়। এই দায়িত্ব কোনো ক্ষমতার নয়, বরং একটি আমানত। সংগঠনের প্রতিটি কর্মী ও সদস্যের নৈতিক, চারিত্রিক ও আদর্শিক উন্নয়নে কাজ করাই তাদের মূল লক্ষ্য।

তিনি আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে দায়িত্ব পালন করতে পারলেই এই আমানতের হক আদায় সম্ভব। এজন্য তিনি সবার দোয়া কামনা করেন, যাতে আল্লাহ তায়ালা তাকে সঠিক সিদ্ধান্ত নেয়ার তাওফিক দেন এবং ন্যায় ও ইনসাফের পথে অবিচল রাখেন।

সেক্রেটারি মুহাম্মাদ আবু সামা তার প্রতিক্রিয়ায় বলেন, সেক্রেটারির দায়িত্ব একটি কঠিন ও ভারী বোঝা। বিশেষত যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের জন্য এই দায়িত্ব আরো বেশি চিন্তার বিষয়। কেয়ামতের দিন এই আমানত সঠিকভাবে আদায় না করতে পারলে তা জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে।

তিনি আরো বলেন, দায়িত্ব গ্রহণ করে তিনি কোনো আনন্দ নয়, বরং ভয় অনুভব করছেন। আল্লাহ তায়ালা যেন তাকে ক্ষমা করেন এবং এই কঠিন দায়িত্ব সঠিকভাবে বহন করার তাওফিক দান করেন, এই দোয়াই তার একমাত্র কামনা।

তিনি অনেকের জানানো অভিনন্দনের পরিবর্তে সবার কাছে দোয়া প্রত্যাশা করেন।