সাস্টিয়ান ক্লাবের সভাপতি মকদ্দুছ, সম্পাদক পারভেজ

শনিবার (৯ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে আরো ছিলেন অধ্যাপক ড. মো আমিরুল ইসলাম ও অধ্যাপক অধ্যাপক মো মুহিবুল আলম।

Location :

Sylhet
সভাপতি ও সাধারণ সম্পাদক
সভাপতি ও সাধারণ সম্পাদক |নয়া দিগন্ত

শাবিপ্রবি প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগের মো. মকদ্দুছ আলী ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের মখলিছুর রহমান পারভেজকে মনোনীত করা হয়েছে।

শনিবার (৯ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে আরো ছিলেন অধ্যাপক ড. মো আমিরুল ইসলাম ও অধ্যাপক অধ্যাপক মো মুহিবুল আলম।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি রাশেদুল হক, অধ্যাপক ড. খালিদুর রহমান ও অধ্যাপক ড. লুতফুল এলাহী কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ কয়েছ, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্স সম্পাদক মো. মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক (ফাইনান্স ও অ্যাকাউন্টস) তানভীর আহমদ বন্ধন, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, খাদ্য বিষয়ক সম্পাদক মো. জামাল উদদীন, লাইব্রেরি অ্যান্ড আইটি সম্পাদক মাসুদ রানা, সামাজিক ও সংস্কৃতি সম্পাদক বিধান চন্দ্র দেবনাথ, অফিস সম্পাদক আবু মুসা তারেক, খেলাধুলা সম্পাদক মো. শাহরিয়ার, ফ্যামিলি অ্যাফেয়ার্স সম্পাদক রহিমা বেগম।

নতুন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মাহমুদুর রহমান, অধ্যাপক ড. সাইফুল আলম, অধ্যাপক ড. রেজোয়ান আহমদ, এ এস এম সায়েম, সৌমিত্র সিংহ দাশ ও কাজী মাহবুবা মিনু।

এছাড়া উপদেষ্টা কমিটিতে মনোনীত হয়েছেন দেলোয়ার ঈসমাইল, অধ্যাপক ড. মো নিজাম উদ্দীন, সাব্বির আহমেদ চৌধুরী, অধ্যাপক নাসিমা হক খান, মো. আমিরুল ইসলাম, সৈয়দ জয়নুল হক, অধ্যাপক ড. মো মুস্তাবুর রহমান, তাহমিদ বখত চৌধুরী ও গোবিন্দ কুমার পাল।