বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

মেহরাব হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়

Location :

Barishal
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |নয়া দিগন্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

এ সময় ববি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলসহ সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল সাড়ে ১০টার দিকে দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. রাহাত হোসাইন ফয়সালের সভাপতিত্বে ও বাংলা বিভাগের চেয়ারম্যান মোহসিনা হোসাইনের সঞ্চালনায় সভায় বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ তানভীর কায়ছার, জনসংযোগ অফিসের উপ-পরিচালক ফয়সল মাহমুদ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলিফ খান বাপ্পি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ফারিমা ফরহাদ ও কর্মচারীদের মধ্যে হাসানুজ্জামান বক্তব্য রাখেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধান, পরিচালকগণ, শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। একই সাথে মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।