প্রাথমিক তালিকা প্রকাশ

ডাকসুতে বৈধ প্রার্থী ৪৬২ জন, ভিপি পদে ৪৮

প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৮ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ হিসেবে রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন |সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তালিকা প্রকাশ করেন।

প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৮ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ হিসেবে রয়েছে।

অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানায়, ৪৬২ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ হিসেবে রাখা হয়েছে। আর ৪৭ জন রয়েছে ত্রুটিপূর্ণ প্রার্থীর তালিকায়।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর একটা পর্যন্ত। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়। ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।