জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ‘তুলির আঁচড়ে বিপ্লব গাঁথা’ প্রতিপাদ্যে রাজধানীর বনশ্রীর ইংরেজি মাধ্যমের ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল অফ দ্য নেশনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ঢাকা শহরের বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ট্যাব, নগদ টাকা ও সার্টিফিকেট বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলটির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান খান।
তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান আগামী প্রজন্মের জন্য প্রেরণা। জুলাইয়ের শহীদদের কখনোই ভুলব না। শহীদদের অবদান স্মরণে রেখেই গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলটির প্রিন্সিপাল হাবিব কাইয়ুম ও ভাইস প্রিন্সিপাল মার্জিয়া ছাদিয়া।
বিজ্ঞপ্তি



