বন্যার কারণে স্থগিত চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ওই দিন থেকে রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত পরীক্ষার পর স্থগিত পরীক্ষাগুলো হবে।
তিনি জানান, স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি তৈরি করা হবে। সে অনুযায়ী বোর্ডটির অধীন ৫ জেলায় পরীক্ষা নেয়া হবে। শিগগির এ সূচি প্রকাশ করা হবে।



