নোবিপ্রবিতে চার দিনব্যাপী মলিকিউলার ক্লোনিং ট্রেনিং সম্পন্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে চার দিনব্যাপী ‘হ্যান্ডস-অন ট্রেনিং অন SDS-PAGE অ্যান্ড Molecular Cloning’।

সাজিদ খান, নোবিপ্রবি

Location :

Noakhali
নোবিপ্রবিতে চার দিনব্যাপী মলিকিউলার ক্লোনিং ট্রেনিং সম্পন্ন
নোবিপ্রবিতে চার দিনব্যাপী মলিকিউলার ক্লোনিং ট্রেনিং সম্পন্ন |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে চার দিনব্যাপী ‘হ্যান্ডস-অন ট্রেনিং অন SDS-PAGE অ্যান্ড Molecular Cloning’।

নোবিপ্রবি বায়োটেক অ্যাসোসিয়েশন এবং iNQUEST Group-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ ট্রেনিংটি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের মলিকিউলার বায়োলজি ল্যাবে অনুষ্ঠিত হয়।

চার দিনব্যাপী এই ট্রেনিংয়ে মোট ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন iNQUEST Group-এর দুজন অভিজ্ঞ ট্রেইনার।

ট্রেনিংয়ে SDS-PAGE, Molecular Cloning, গুড ল্যাবরেটরি প্র্যাকটিস, ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার এবং গবেষণাগারে কার্যকরভাবে কাজ করার বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

ট্রেনিং চলাকালীন বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বায়োটেক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. আবু নসর মিয়া, বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মুরাদ হোসেন এবং সহকারী অধ্যাপক ড. শাহরিয়ার কবির শাকিল।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিভাগের ল্যাব টেকনিশিয়ান মো: আদনান মুনিইম এবং বায়োটেক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক অংকন দাশ।

ট্রেনিং সম্পর্কে বিভাগের শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থী রায়হান উদ্দিন বলেন, ‘এই ট্রেনিং আমাদের জন্য অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর ছিল। আমরা SDS-PAGE এবং Molecular Cloning-এর মতো গুরুত্বপূর্ণ গবেষণামূলক কাজ হাতে-কলমে শিখতে পেরেছি। পাশাপাশি ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার, গুড ল্যাবরেটরি প্র্যাকটিস এবং গবেষণার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও বাস্তব ধারণা পেয়েছি, যা ভবিষ্যতের গবেষণা জীবনে অনেক সহায়ক হবে।’

বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মুরাদ হোসেন বলেন, ‘এই ট্রেনিং আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞান নয়, বরং হাতে-কলমে গবেষণাগারভিত্তিক কাজ শেখার সুযোগ পেয়েছে। ভবিষ্যতে গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে এই অভিজ্ঞতা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ট্রেনিং শেষে নিয়মিত ল্যাব প্র্যাকটিসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতাকে আরো সমৃদ্ধ করতে পারবে।’

বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. আবু নসর মিয়া বলেন, ‘বর্তমান সময়ে এ ধরনের বিশেষায়িত ট্রেনিং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যয়বহুল। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, বায়োটেক অ্যাসোসিয়েশন এবং iNQUEST Group-এর সমন্বয়ে আমরা শিক্ষার্থীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করেছি। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কীভাবে আধুনিক গবেষণাভিত্তিক কাজ দক্ষতার সাথে করা যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দেয়াই আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি ট্রেনিং শেষে প্রদত্ত সনদ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবে।’