রাকসুতে প্রথম নারী প্রার্থী হিসেবে নিশা আক্তারের মনোনয়নপত্র সংগ্রহ

কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র রাকসু কার্যালয় থেকে এবং হল সংসদের মনোনয়নপত্র নিজ নিজ হল থেকে সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
রাকসুতে প্রথম নারী প্রার্থী নিশা আক্তার
রাকসুতে প্রথম নারী প্রার্থী নিশা আক্তার |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।

আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম চলবে।

কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র রাকসু কার্যালয় থেকে এবং হল সংসদের মনোনয়নপত্র নিজ নিজ হল থেকে সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। এবার মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় পদে ৩০০ টাকা এবং হল সংসদে ২০০ টাকা।

বেলা সাড়ে ১২টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমানের হাতে প্রথম মনোনয়নপত্র তুলে দেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) পদে প্রার্থী হয়েছেন।

এছাড়া রাকসুতে প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. নিশা আক্তার। তিনি নারী বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্যানেল থেকে মনোনয়ন নিয়েছেন।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘রাকসু নির্বাচনের মূল স্টেকহোল্ডার আমাদের শিক্ষার্থীরা। বিভিন্ন সংগঠনের কিছু দাবি রয়েছে। আজ বিকেল ৩টায় তাদের সাথে আমরা বসবো। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আমরা আশাবাদী, প্রাতিষ্ঠানিক সুবিধা সংক্রান্ত আন্দোলনের কারণে রাকসুর নির্বাচনী সিডিউলে পরিবর্তন হবে না। নির্বাচন আগামী ১৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে।’