বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে রাশেদ-রুহুল

ঢাকাস্থ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
শিক্ষার্থী রুহুল আমীন ও রাশেদ খান
শিক্ষার্থী রুহুল আমীন ও রাশেদ খান

ঢাকাস্থ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাশেদ খানকে আহ্বায়ক ও মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুহুল আমীনকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (২৫ মে) ঢাকার এক রেস্তোরাঁয় সংগঠনটির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান খানসহ পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ এ কমিটির ঘোষণা দেন। তিন মাসের জন্য এ কমিটি দেয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম জায়েদ, সদস্য মাহফুজুর রহমান শিশির, জোবায়ের হাওলাদার, সিলমুন আহমেদ, মোহাম্মদ আদনান।

পরিষদের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান খান বলেন, বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ ঢাকায় আগত সকল শিক্ষার্থীর শিক্ষাজীবন ও আনুষঙ্গিক সকল বিষয়ে সার্বিক সহযোগিতা দিতে অঙ্গীকারবদ্ধ। এ পরিষদ শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার এক অবিচ্ছেদ্য বন্ধন গড়ে তুলে একটি সুসংহত ও আদর্শ শিক্ষার্থী সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

এদিকে শিক্ষার্থীদের মাঝে ঐক্য ও সংহতির বীজ বপণ করবে এ সংগঠন বলে মন্তব্য করেছেন

আহ্বায়ক রাশেদ খান।

সদস্য সচিব রুহুল আমীন বলেন, ‘আমাদের সংগঠনটি কেবল একটি প্ল্যাটফর্ম নয়, এটি শিক্ষার্থীদের হৃদয়ের গভীরে একতার নিবিড় সুর জাগিয়ে তোলার এক মহৎ অঙ্গীকার। এখানে প্রতিটি শিক্ষার্থী খুঁজে পাবে একতার শক্তি। যেখানে ভ্রাতৃত্বের হাত ধরে পথ চলবে সবাই। সহযোগিতার সেতুবন্ধনে দূর হবে সকল বাধা এবং ভালোবাসার উষ্ণতায় প্রতিটি হৃদয় হবে একে অপরের আশ্রয়।’