জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে অরবিট্ল লিংক স্কুল চাটমোহরে শীর্ষে

অরবিট্ল লিংক স্কুল অ্যান্ড কলেজ থেকেই বৃত্তি পেয়েছে ৩৪ জন। এরমধ্যে ট্যালেন্টপুলে ১২ জন ও সাধারণ গ্রেডে ২২ জন। উপজেলায় মেধা তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানসহ সাতজন রয়েছে। পাবনা জেলার সেরাদের মধ্যেও এই শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান রয়েছে।

মো: নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)

Location :

Pabna
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

পাবনার চাটমোহর পৌরসদরের অরবিটল লিংক স্কুল অ্যান্ড কলেজ বিগত দিনের মতো ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় চাটমোহরের অন্যতম বিদ্যাপীঠ অরবিট্ল লিংক স্কুল অ্যান্ড কলেজ উপজেলায় সাফল্যের শীর্ষে রয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে চাটমোহর উপজেলায় মোট ৬৯ জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুলে ২২ জন ও সাধারণ গ্রেডে ৪৭ জন।

ফলাফলে অরবিট্ল লিংক স্কুল অ্যান্ড কলেজ থেকেই বৃত্তি পেয়েছে ৩৪ জন। এরমধ্যে ট্যালেন্টপুলে ১২ জন ও সাধারণ গ্রেডে ২২ জন। উপজেলায় মেধা তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানসহ সাতজন রয়েছে। পাবনা জেলার সেরাদের মধ্যেও এই শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান রয়েছে।

এদিকে চাটমোহর ডাক্তার জয়েন উদ্দিন স্কুল থেকে ১৫ জন বৃত্তিলাভ করেছে। এরমধ্যে ট্যালেন্টপুলে সাতজন ও সাধারণ গ্রেডে আটজন। চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে দু’জন এবং চড়ইকোল উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে দু’জন।

অরবিট্ল লিংক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ এম এ মতিন এই সাফল্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি মহান সৃষ্টিকর্তা, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।