বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬-এর স্থগিত বাংলা (আবশ্যিক) প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
বাউবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো: হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, গত ১৭ জুলাই বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা দুটি স্থগিত করা হয়। স্থগিত ওই পরীক্ষাগুলো আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
এছাড়া ব্যবহারিক বিষয়ের পরীক্ষা আগামী ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র : ইউএনবি



