জবিতে ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে জাপানিজ প্রতিনিধিদলের বৈঠক

ওই মিটিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে জাপানিজ সংস্থার বিভিন্ন সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়। জবিতে জাপানিজ ভাষা শিক্ষা চালুর ব্যাপারেও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জবিতে ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে জাপানিজ প্রতিনিধিদলের আনঅফিসিয়াল মিটিং
জবিতে ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে জাপানিজ প্রতিনিধিদলের আনঅফিসিয়াল মিটিং |নয়া দিগন্ত

জাপানিজ সংস্থা ‘জাপান ইন্টারন্যাশনাল হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট অরগানাইজেশান’-এর জাপানিজ প্রতিনিধি মাকাতো আরিতোমা এবং বাংলাদেশ প্রতিনিধি তুহিনের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) আনঅফিসিয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

মিটিং পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ওই মিটিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে জাপানিজ সংস্থার বিভিন্ন সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়। জবিতে জাপানিজ ভাষা শিক্ষা চালুর ব্যাপারেও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জকসুর জিএস আব্দুল আলিম আরিফ, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক এবং কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান।