জাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তুর্য, সম্পাদক নোমান

‘ক্যারিয়ার ক্লাব সবসময়ই ছাত্রছাত্রীদের পেশাগত দক্ষতা উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ক্লাবের কার্যক্রমকে আরো বিস্তৃত ও কার্যকর করে তোলা হবে।’

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Savar
জাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তুর্য, সম্পাদক নোমান
জাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তুর্য, সম্পাদক নোমান |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেইউসিসি) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নতুন সভাপতি হিসাবে মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইন্তেখাব ফারদিন তুর্য এবং সাধারণ সম্পাদক হিসাবে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আবদুল্লাহ আল নোমান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি (প্রশাসন) আমিনুল ইসলাম, সহ-সভাপতি (পরিচালনা) শাহার শীতল, সহকারী সাধারণ সম্পাদক আবদুল্লাহ তাহমিদ তাশিন, অর্থ সম্পাদক শাফিন আল হাসান, সাংগঠনিক সম্পাদক মুসাদ্দিক হোসেন, রাফিয়া আফরোজ রাকা, সাদিয়া সারনা, যোগাযোগ সম্পাদক, সাইদা সামিয়া আশরাফ ঐশী, প্রকাশনা সম্পাদক আফিয়া আনজুম প্রভা, করপোরেট বিষয়ক সম্পাদক (বহিরাগত) অর্পণ সমাদ্দার, করপোরেট বিষয়ক সম্পাদক (অভ্যন্তরীণ) সাদাত নুর ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আতিফ হোসেন, এইচআর সম্পাদক (প্রতিভা অর্জন) ইরতিজা ইমরোজ, এইচআর সম্পাদক (জনগণের অংশগ্রহণ) এ এস এম মাশরুর রায়হান সাকিব, আইটি সম্পাদক (কারিগরি) নাজমুস সালেহীন নাঈম, আইটি সম্পাদক (সৃজনশীল) মালিহা নুর মেধা, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক (প্রশিক্ষণ) মুবাশ্বশিরা মাহবুব, শিক্ষা ও উন্নয়ন সম্পাদক (গবেষণা ও পরিকল্পনা) আবু শামা জুমায়েল।

কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পাঁচজন। তারা হলেন- নায়লা বিনতে আজাদ, জেরিন হাসান প্রিয়া, তাশফিয়া রশিদ, মাহজাবিন, আফরোজ মিশু, মো: আবু বকর সিদ্দিক।

এছাড়াও কমিটিতে সমন্বয়কারী হিসাবে নির্বাচিত হয়েছেন আটজন। তারা হলেন- ব্যবসায় অনুষদ সমন্বয়কারী মায়েশা জাহিন, কলা অনুষদ সমন্বয়কারী মাসরাত তাসনিম প্রাপ্তি, বিজ্ঞান অনুষদ সমন্বয়কারী গৌরব গোপ, সমাজ বিজ্ঞান অনুষদ সমন্বয়কারী জেরিন তাসনিম প্রোম, ইভেন্ট ম্যানেজমেন্ট উইং সমন্বয়কারী

নাইমুর রহমান শিপন, এইচআর উইং সমন্বয়কারী মো: গোলাম রাব্বি, কর্পোরেট অ্যাফেয়ার্স উইং সমন্বয়কারী জেমিমাহ বোস, যোগাযোগ ও প্রকাশনা উইং সমন্বয়কারী আফিয়া তুজ জান্নাত অরিন।

কমিটির নবনির্বাচিত সভাপতি ফারদিন তুর্য বলেন, ‘ক্যারিয়ার ক্লাব সবসময়ই ছাত্রছাত্রীদের পেশাগত দক্ষতা উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ক্লাবের কার্যক্রমকে আরো বিস্তৃত ও কার্যকর করে তোলা হবে। ক্লাবের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন নতুন সুযোগের সন্ধান পাবে এবং নিজেদের পেশাগত জীবনে সফলতার দিকে এগিয়ে যাবে।’

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘সাধারণ সম্পাদক হিসেবে লক্ষ থাকবে ক্লাবের সবার মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। পাশাপাশি বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন সেশন আয়োজন করা, যার মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, যোগাযোগ এবং অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে এবং চাকরির বাজারের জন্য যোগ্য হয়ে উঠবে।’

উল্লেখ্য, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি ক্যাম্পাসের একদল স্বপ্নচারী তরুণ-তরুণীর হাত ধরে সংগঠনটি যাত্রা শুরু করে।