পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি উল্লাস, সেক্রেটারি শামীম

আপাতত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি এখনো গঠন করা হয়নি। এই দায়িত্ব আমার কাছে একটি আমানত।

পাবিপ্রবি প্রতিনিধি
পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি
পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি |নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থাপত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় আলম উল্লাস এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: শামীম ওসমান।

রোববার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা শহর শাখার অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়। পরে সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কমিটির তথ্য প্রকাশ করা হয়।

নবনির্বাচিত সভাপতি হৃদয় আলম উল্লাস বলেন, আপাতত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি এখনো গঠন করা হয়নি। এই দায়িত্ব আমার কাছে একটি আমানত। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গাইডলাইন নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিতে আমরা আন্তরিকভাবে কাজ করব।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কল্যাণ ও ইতিবাচক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সহায়ক পরিবেশ গড়ে তুলতে নতুন কমিটি কাজ করবে।