আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএমইউ কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) ভারপ্রাপ্ত ভিসি ও প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন |নয়া দিগন্ত

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) ভারপ্রাপ্ত ভিসি ও প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

এছাড়াও প্রত্যুষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ এই দিবসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ কর্মসূচি পালন করা হয়। প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনকালে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: আতিয়ার রহমান, ডেন্টাল অনুষদের ডিন ডা: সাখাওয়াত হোসেন সায়ন্ত, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা: শেখ ফরহাদ প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

জাতীয় ও আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ দিবসের কর্মসূচীতে অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, বিএমইউ ড্যাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা: এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা: মো: শাহিদুল হাসান বাবুল, উপ-পরিচালক (হাসপাতাল) ডা: মোহাম্মদ আবু নাছের, প্রস্থডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও উপ-রেজিস্ট্রার (আইন) ডা: আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, ডা: মো: আকবর হোসেন, ভিসির পিএস-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক লুৎফর রহমান, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: হুমায়ুন কবীর, উপ-পরিচালক (হাসপাতাল) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-রেজিস্ট্রার এ টি এম আমিনুল ইসলাম, বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াহিয়া খাঁন, প্রচার সম্পাদক শামীম আহম্মদ, কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান, মো: ইলিয়াস খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।