ঢাবিতে শেষ হলো ‘ক্যারিয়ার ফেস্ট ৫.০’

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী কোম্পানি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও উপহার বিতরণ করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
‘ক্যারিয়ার ফেস্ট ৫.০’
‘ক্যারিয়ার ফেস্ট ৫.০’ |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত ‘ক্যারিয়ার ফেস্ট ৫.০’ সফলভাবে শেষ হয়েছে।

বুধবার (২৮ মে) দু’ দিনব্যাপী এ ক্যারিয়ার ফেস্ট সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. সায়মা হক বিদিশা।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী কোম্পানি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও উপহার বিতরণ করা হয়। আয়োজনের শেষে সকল অংশগ্রহণকারীর অংশগ্রহণে ফটোসেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (ডিইউসিসি) এ আয়োজনে অংশ নেয়া সকল প্রতিষ্ঠান ও অংশগ্রহণকারীর আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। বিজ্ঞপ্তি