হাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ রাবির অধ্যাপক মাসুদুল হাসান খান

প্রজ্ঞাপনে বলা হয়, হাবিপ্রবির আইন অনুযায়ী অধ্যাপক ড. মো: মাসুদুল হাসান খানকে হাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হলো।

হাবিপ্রবি প্রতিনিধি
অধ্যাপক ড. মো: মাসুদুল হাসান খান
অধ্যাপক ড. মো: মাসুদুল হাসান খান |নয়া দিগন্ত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: মাসুদুল হাসান খান।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক ড. মো: মাসুদুল হাসান খানকে হাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হলো। কোষাধ্যক্ষ পদে তার মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর নেয়ার তারিখের মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত হবে উল্লেখ করা হয়।

বিধি অনুযায়ী তিনি পদসংক্রান্ত অন্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।