হাবিপ্রবি ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন

আংশিক কমিটিকে আগামী ত্রিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।

হাবিপ্রবি প্রতিনিধি

Location :

Dinajpur
অনুমোদিত সভাপতি ও সাধারণ সম্পাদক
অনুমোদিত সভাপতি ও সাধারণ সম্পাদক |নয়া দিগন্ত

দীর্ঘ প্রায় অর্ধ দশক পর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদলের পাচঁ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (৭ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

কমিটিতে কৃষি অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো: এহেসানুল কবির অর্ণবকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০২০ থেকে ২১ শিক্ষাবর্ষের ব্যাচের মো: মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়াও কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে কৃষি অনুষদের ২০১৬ থেকে ১৭ শিক্ষাবর্ষের মো: সানজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং অনুষদের ২০২১ থেকে ২২ শিক্ষাবর্ষের মো: রুকুনুর জামান, সাংগঠনিক সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯ থেকে ২০ শিক্ষাবর্ষের রিদওয়ান হাসানকে অনুমোদন দেয়া হয়েছে।

আংশিক এই কমিটিকে আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।