মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের বিদায় সংবর্ধনা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৫৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Savar
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের বিদায় সংবর্ধনা
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের বিদায় সংবর্ধনা |নয়া দিগন্ত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৫৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

সিএসই বিভাগের প্রধান এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো: মনিরুল ইসলাম।

এছাড়াও বিভাগের শিক্ষকবৃন্দ বিদায়ী ছাত্রছাত্রীদের সফলতা কামনা করে বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন। পরে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।