ডাকসু নির্বাচন

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আজ ঘোষণা করবে নির্বাচনী ইশতেহার

ডাকসু নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আজ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।

নয়া দিগন্ত অনলাইন
বিকেল ৩টায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট
বিকেল ৩টায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট |সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আজ সোমবার তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী মু. সাজ্জাদ হোসাইন খাঁনের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে এ ইশতেহার ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে গণমাধ্যমের প্রতিনিধি ও অন্যান্য সংবাদকর্মীদের উপস্থিতি কাম্য বলে আয়োজকরা জানিয়েছেন।

ডাকসু নির্বাচনের প্রার্থীরা ইতোমধ্যেই প্রচারণা শুরু করেছে এবং বিভিন্ন নির্বাচনী কর্মসূচি হাতে নিয়েছে। আজকের ইশতেহার ঘোষণাকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।