জিবিইউ শাখার নতুন কার্যনির্বাহী কমিটি

নবনির্বাচিত নেতারা ফার্মেসি শিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থী ও পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিপিএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের (বিপিএফ) কেন্দ্রীয় সংসদ ২০২৫-২৬ মেয়াদের জন্য গণবিশ্ববিদ্যালয় (জিবিইউ) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা প্যানেল অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি মো: আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীরের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদনপত্র প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আশিকুল ইসলাম তুহিন। সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন সাব্বির হোসেন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাজিবুল হোসেন, শামীম হোসেন ও মাইশা তাসনিম।

কমিটির সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মাইনুল ইয়ামিন। এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও সহসম্পাদকীয় পদে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধিদের মনোনীত করা হয়েছে।

একইসাথে ওষুধশিল্প, নিয়ন্ত্রক সংস্থা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গনের অভিজ্ঞ পেশাজীবীদের সমন্বয়ে একটি উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে। প্যানেলে গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ফার্মাসিস্ট এবং স্বাস্থ্যখাতের পেশাজীবীরা অন্তর্ভুক্ত রয়েছেন।