থাইল্যান্ডের এআই ল্যাব পরিদর্শন : ঢাকায় মাভাবিপ্রবির ৬ উদ্ভাবনী প্রকল্পে ভিসির আশাবাদ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এ বি এম শহীদুল ইসলাম এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির আমন্ত্রণে থাইল্যান্ডের এআই ল্যাবে সফর শেষে সরাসরি ঢাকায় শুরু হওয়া তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ পরিদর্শন করেন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শহীদুল ইসলাম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শহীদুল ইসলাম |নয়া দিগন্ত

মেহেদী হাসান খান সিয়াম, মাভাবিপ্রবি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এ বি এম শহীদুল ইসলাম এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির আমন্ত্রণে থাইল্যান্ডের এআই ল্যাবে সফর শেষে সরাসরি ঢাকায় শুরু হওয়া তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ পরিদর্শন করেন।

তিনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন এবং মাভাবিপ্রবির ছয়টি প্রকল্প পরিদর্শন করে আশাবাদ ব্যক্ত করেন।

প্রকল্প ছয়টিতে নিরাপদ সড়ক ব্যবস্থা, খাদ্য ও পুষ্টি, কৃষি, পাটের বহুমুখী ব্যবহার, মানসিক স্বাস্থ্য এবং আধুনিক যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।

মেলায় প্রদর্শিত মাভাবিপ্রবির ছয়টি প্রকল্প হলো:

১. ড্রাইভ গার্ড: সর্বজনীন বুদ্ধিমান ও উন্নত চালক সহায়তা ব্যবস্থা।

উপস্থাপক: অধ্যাপক ড. শাহীন উদ্দীন।

২. প্রফেসর ড. এ কে ওবায়দুল হক ও তার ২ জন তরুণ গবেষকের উদ্ভাবিত বাংলাদেশের প্রথম সফটওয়্যারভিত্তিক স্বাস্থ্যসেবা বিষয়ক প্রকল্প ‘নিউট্রিকেয়ার সফটওয়্যার ফর ডায়েটারি ম্যানেজমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার মডেল’

উপস্থাপক: অধ্যাপক ড. এ কে ওবায়দুল হক। ভিসি মহোদয় বাংলাদেশের স্বাস্থ্যসেবা বিষয়ক সফটওয়্যার মেলায় প্রথমবারের মতো উদ্বোধন ও উন্মোচন করেন।

৩. ক) সবজি মিশ্রিত সবুজ রুটি।

উপস্থাপক: অধ্যাপক ড. এ কে ওবায়দুল হক।

খ) ডুমুরের অ্যান্টিডায়াবেটিক সম্ভাবনা নির্ণয়ে ইন সিলিকো স্ক্রিনিং এবং ডুমুরভিত্তিক চিবিয়ে খাওয়ার ট্যাবলেট ও কার্যকরী কুকিজ উন্নয়ন।

উপস্থাপক: অধ্যাপক ড. রোকেয়া বেগম।

৪. পাটের তন্তু দিয়ে ভবিষ্যৎ নির্মাণ: উন্নত উদ্ভাবনী উপকরণের উন্নয়ন ও বাণিজ্যিকীকরণ।

উপস্থাপক: অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশার।

৫. মেশিন লার্নিং মডেল ব্যবহার করে বাংলাদেশের শিক্ষার্থীদের মনোযোগভিত্তিক মানসিক স্বাস্থ্য বিশ্লেষণ।

উপস্থাপক: অধ্যাপক আবীর হোসেন।

৬. স্মার্টফোন-সহায়িত ডিস্ট্রিবিউটেড নোডভিত্তিক মাল্টি-হপ অফলাইন যোগাযোগ নেটওয়ার্ক।

উপস্থাপক: আরিফুল আলম, সহকারী অধ্যাপক।

মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম মেলায় বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শনকালে গবেষক ও উদ্ভাবকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, ‘উদ্ভাবকদের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের সাধ্যের মধ্যে সকল ধরনের প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। তরুণ উদ্ভাবকদের আরও বাস্তবসম্মত ও দেশের প্রয়োজনীয় গবেষণা চালিয়ে যেতে হবে।’