২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। অনলাইনে জরিমানাসহ এ কার্যক্রম চলবে আগামী ৪ থেকে ২৮ জুন পর্যন্ত এবং তথ্য এন্ট্রি করা যাবে ৩০ জুন পর্যন্ত।
বুধবার (৩ জুন) মাদরাসা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বোর্ডের অধিভুক্ত সকল মাদরাসা প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের দাখিল নবম শ্রেণির (পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশন হতে বাদপড়া শিক্ষার্থীদের মাদরাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ এবং তথ্য ফরম পূরণের সময়সীমা বিশেষ বিবেচনায় বাড়ানো হলো।
অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা (বিলম্বসহ) (ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে) ৪ থেকে ২৮ জুন পর্যন্ত। তথ্য এন্ট্রির সর্বশেষ তারিখ ৩০ জুন পর্যন্ত।
এখানে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবে। শিক্ষার্থীর আগে এন্ট্রি করা তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।
শুধু রেজিস্ট্রেশন ফি প্রদান ও তথ্য এন্ট্রি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ বা ০১৫১-৬১১৯৩৬০ যোগাযোগ করতে হবে। বাসস



