গোবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. নাজমুল সাদাত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো: নাজমুল সাদাত।

মো: নাঈম আশরাফ, গোবিপ্রবি

Location :

Gopalganj
গোবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. নাজমুল সাদাত
গোবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. নাজমুল সাদাত |নয়া দিগন্ত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো: নাজমুল সাদাত।

রোববার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৫)’ এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিনি চার বছরের জন্য ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

নতুন ভিসি নিয়োগের খবরে ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে আলোচনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। শিগগিরই তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।