২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগের ফাঁকা আসন পূরণে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গুচ্ছভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগে মোট ৩৫টি ফাঁকা আসনের বিপরীতে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গণিত বিভাগে গুচ্ছ রোল নম্বর ২৩৬৫৮১ ও ১৮৪৬০৭, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১৭০২৭৩, ২২০৫১৪, ১৯৮৭৮১, ২৫৬৬১০, ১০২৯৮৯, ১০৬৬৩৭ ও ১৫৪৫১০, লোক প্রশাসন বিভাগে ৩০৬০৬২, ফোকলোর স্টাডিজ বিভাগে ৩২৮১৭৪, ৩২৪৯৭৭, ৩২৮২৯২, ৩৬৩৭২২, ৩০৩৪২১, ৩০৭৫৪৮, ৩০৩৫১২, ৩৩১৩৩১, ৩১৩০৬৯, ৩৩৫৯০৮, ৩০৬৪১৯ ও ৫০১৪৩২ এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ১১১০৫১, ১৮২১৭১, ১৫২৫৪৫, ১৫২৪৫৭, ৩০২৭৩২ ও ৩৭৬৭০৭ রোল নম্বরধারী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হয়েছে।
এছাড়া সমাজকল্যাণ বিভাগে ৫০৫৯৯৭, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে ১৫৯১১১, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে ১০৫৬০৫ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ১৬৫০৬৯, ৫০৭১৪৪, ৫১৮৭০২ ও ৫১৭৩৬৪ রোল নম্বরধারী শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৮ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে অফিস চলাকালীন সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। সেক্ষেত্রে শূন্য আসনের বিপরীতে পরবর্তী মেধাক্রমের শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেয়া হবে।



