আলিম পরীক্ষার কন্ট্রোল রুম স্থাপন

‘২০২৬ সালের আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ, তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় যোগাযোগের সুবিধার্থে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে একটি ‘পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ’ স্থাপন করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
মাদরাসা শিক্ষাবোর্ড
মাদরাসা শিক্ষাবোর্ড |নয়া দিগন্ত গ্রাফিক্স

আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ, তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় যোগাযোগের সুবিধার্থে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে একটি ‘পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম)’ স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ, তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় যোগাযোগের সুবিধার্থে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে একটি ‘পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ’ স্থাপন করা হয়েছে। দাফতরিক ফোন নম্বরগুলো দেয়া হলো।

২০২৬ সালের আলিম পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর : পরীক্ষা নিয়ন্ত্রক ০২-৫৮৬১০২০২, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা) ০১৭১২-৮০৭৯৫০, সহকারী পরিদর্শক (সংযুক্ত-পরীক্ষা শাখা) ০১৬৭৯-৮৫২৯৬৫, পরামর্শক (চুক্তিভিত্তিক) ০১৭১৩-০৬৮৯০৯, সহকারী পরিদর্শক (সংযুক্ত-পরীক্ষা আলিম শাখা) ০১৭১৬-৫১০৪৮৮, পিএ টু পরীক্ষা নিয়ন্ত্রক ০১৭৭৭-৮১৬২৮২।

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে আলিম পরীক্ষা। এ পরীক্ষা উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি নিয়েছে শিক্ষা প্রশাসন। বাসস