ফেনী অফিস
ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীদের বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (৮ নভেম্বর) সকালে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা: রিফাত মাহবুব। প্রধান আলোচক ছিলেন গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সার্ক রিজিয়নের ডেপুটি কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে ডা: রিফাত মাহবুব বলেন, ‘ছাত্রশিবির শুরু থেকে ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে। একঝাঁক দেশপ্রেম তরুণ নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো ক্রান্তিকালে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছাত্রশিবির নিঃস্বার্থভাবে আগামীতেও দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।‘
পলিটেকনিক শাখা ছাত্রশিবিরের সভাপতি খায়ের উদ্দিন সামিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শহর সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক এনামুল হক, প্রকাশনা সম্পাদক নাজমুল হক ও স্কুল সম্পাদক ইসমাঈল হোসেন।



