বেরোবি হলে উচ্চগতির ইন্টারনেট সেবা

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ইন্টারনেটের ধীরগতি নিয়ে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়তে হয়েছিলো। অ্যাকাডেমিক পড়াশোনা ও গবেষণার কাজে এই দুর্বল নেটওয়ার্ক ছিলো প্রধান বাধা।

তাওহীদুল হক সিয়াম, বেরোবি

Location :

Rangpur
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট |ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেট বিড়ম্বনার অবসান ঘটাতে প্রতিটি রুমে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাউটার স্থাপনের মাধ্যমে নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির নেটওয়ার্ক সেবা নিশ্চিত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ইন্টারনেটের ধীরগতি নিয়ে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়তে হয়েছিলো। অ্যাকাডেমিক পড়াশোনা ও গবেষণার কাজে এই দুর্বল নেটওয়ার্ক ছিলো প্রধান বাধা। উক্ত সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং প্রতিটি কক্ষে পৃথক রাউটার স্থাপনের কাজ সম্পন্ন করে।

এই বিষয়ে ইইই বিভাগের শিক্ষার্থী ও বিজয়–২৪ হলের শিক্ষার্থী মো: ওয়াহিদুর জামান (ওয়াহিদ) গণমাধ্যমকে বলেন, ‘এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। রুমে রুমে উচ্চগতির রাউটার স্থাপনের ফলে শিক্ষার্থীরা এখন উচ্চ গতিসম্পন্ন নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাচ্ছে—যা স্বৈরাচার আমলে কেবলই এক স্বপ্ন ছিল। এই অগ্রগতির জন্য আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আশা রাখি, বিশ্ববিদ্যালয়ের ভিসির দক্ষ নেতৃত্ব ও দূরদর্শী পদক্ষেপে শিক্ষা, প্রযুক্তি ও উন্নয়নের এক নতুন অধ্যায়ে পৌঁছাবে।’

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি শওকত আলী বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেটের সমস্যা দূর করতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসির সাথে কথা বলে হলের প্রতিটি রুমে রাউটার স্থাপনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যা দূর হবে বলে আমার বিশ্বাস।’

তিনি আরো জানান, খুব শীঘ্রই পুরো বিশ্ববিদ্যালয়ে দ্রুত গতির উচ্চক্ষমতাসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ইন্টারনেট সমস্যা তীব্র সমস্যা দেখা দেয় যার একপর্যায়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ জানায়।