ডোর্স ফর ইনক্লুসিভ সোসাইটি ঢাকা কলেজ ইউনিটের আয়োজনে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে এক ভিন্নধর্মী ও আকর্ষণীয় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা কলেজ টেনিস গ্রাউন্ডে খেলাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোর্স ফর ইনক্লুসিভ সোসাইটির সভাপতি এস এম ফেরদৌস আলম এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার সীমা ইকবাল।
সভাপতিত্ব করেন ডোর্স ফর ইনক্লুসিভ সোসাইটি ঢাকা কলেজ ইউনিটের আহ্বায়ক মো: ওয়াদুদুর রহমান রাহুল।
এছাড়াও ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক থেকে শুরু করে কলেজের সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন।
খেলায় টিম লুই ব্রেইল এবং টিম হেলেন কেলার এই দুটি দল অংশ নেয়। এতে টিম হেলেন টেলার সাত উইকেটে জয়লাভ করে।
ঢাকা কলেজ শিক্ষক পরিষদ দুটি দলকে ১৫ হাজার টাকা প্রাইজ মানি এবং ডোর্স ফর ইনক্লুসিভ সোসাইটি ১০ হাজার টাকা প্রাইজ মানি পুরস্কার দেয়।



