প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

তিন বছরের বিরতির পর গত এপ্রিলে নেয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হতে যাচ্ছে কাল।

নয়া দিগন্ত অনলাইন
প্রাথমিক শিক্ষা
প্রাথমিক শিক্ষা |ইন্টারনেট

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী রোববার প্রকাশ করা হবে।

আজ শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আসিফ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করা হবে।

সেখানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিতি থাকবেন।

তিন বছরের বিরতির পর গত এপ্রিলে নেয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হতে যাচ্ছে কাল।

অন্তর্বর্তী সরকার তিন বছর পর ২০২৫ সালে আবার বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা গত ১৪ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়।

এর আগে, ২০০৮ সাল পর্যন্ত প্রাথমিকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেয়া হতো। পরের বছর তা বন্ধ করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়। ২০২২ সালে ডিসেম্বরে আবারো ‘পরীক্ষামূলকভাবে’ প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেয়া শুরু হয়।

এবার প্রাথমিকের বৃত্তির জন্য মোট ৮২ হাজার পাঁচ শ' শিক্ষার্থী নির্বাচিত হবে। পরীক্ষার নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে বৃত্তি পাবে শিক্ষার্থীরা।

ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি পাবে সংখ্যা ৩৩ হাজার। আর সাধারণ বৃত্তি পাবে সাড়ে ৪৯ হাজার।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ২২৫ টাকা পাবে।