নোবিপ্রবিতে বাংলাদেশের উপকূলীয় ইকোসিস্টেমে ফিশ মাইগ্রেশনবিষয়ক আন্তর্জাতিক সেমিনার

‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুণগত মান নিশ্চিতকরণ এবং বাজেটের জন্য আমরা কাজ করছি।’

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনারে অতিথিরা
নোবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনারে অতিথিরা |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল সেমিনার অন ‘স্পেশিওটেম্পোরাল প্যাটার্ন অব ফিশ মাইগ্রেশন ইন কোস্টাল ইকোসিস্টেমস অব বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান (১৭ জুলাই) বিকেলে নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের যৌথ আয়োজন অনুষ্ঠিত হয়।

এ সময় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে ছিলেন যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সাসটেইনবিলিটি’র সিনিয়র লেকচারার ড. নেইল ব্রুনস।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘বাংলাদেশে বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল রয়েছে বিধায় এখানে কোস্টাল ইকোসিস্টেম এবং মৎস্য নিয়ে গবেষণার বিশাল একটি ক্ষেত্র রয়েছে। এসব বিষয়ে গুণগত গবেষণার জন্য আমরা এরই মধ্যে বিশ্বের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবরেশন করেছি। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুণগত মান নিশ্চিতকরণ এবং বাজেটের জন্য আমরা কাজ করছি। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতা পেলে রিসার্চের ক্ষেত্রে নোবিপ্রবি একটি অবস্থানে যেতে পারবে।’

ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো: রাকেব-উল-ইসলামের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান ড. মেহেদী মাহমুদুল হাসান, ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল এক্সটেনশন, নোয়াখালীর উপ-পচিালক ড. মীরা রাণী দাস ও জেলা মৎস্য কর্মকর্তা মো: ইকবাল হোসেন।