বেরোবিতে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণাকে দলীয় আখ্যা দেয়ার চেষ্টা

ডাকসু, জাকসুসহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধিদের জোট ‘ঐক্যের ডাক’ বর্তমানে দেশব্যাপী ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাচ্ছে। তাদের দাবি, এই প্রচারণা সম্পূর্ণ অরাজনৈতিক এবং সংস্কারমুখী।

তাওহীদুল হক সিয়াম, বেরোবি

Location :

Rangpur
বেরোবির গেটে টানানো ‘হ্যাঁ’ ভোটের প্রচারণামূলক ব্যানার
বেরোবির গেটে টানানো ‘হ্যাঁ’ ভোটের প্রচারণামূলক ব্যানার |নয়া দিগন্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে যারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, সেই প্রতিনিধিরাই এবার দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারণামূলক ব্যানারকে ‘দলীয়’ আখ্যা দেয়ার চেষ্টা করেছেন।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ প্রধান পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত জোট "ঐক্যের ডাক" দেশজুড়ে প্রচারণার অংশ হিসেবে বেরোবিতে হ্যাঁ ভোটের প্রচারণায় ব্যানার লাগালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের দাবিতে আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিবাদ জানান।

এই বিষয়ে নয়ন নামের এক শিক্ষার্থী বলেন, “এরা দুই দলে গেট নোংরা করে, আবার মাঠে কাগজ কুড়ায়ে ছবি তুলে পোস্ট করে ছাত্রদল, শিবির প্রোগ্রাম শেষে পরিষ্কার করলো বেরোবির মাঠ। কমন সেন্সের অভাব আছে মনে হয় এদের । গেইটে কেনো ব্যানার লাগবে ভাই বেরোবিতে কি জায়গার অভাব পড়ছে? অন্যান্য জায়গায় লাগাইলেই তো হইত।”

ক্যাম্পাসে ছাত্রসংসদের দাবিতে সেচ্চার আরেক শিক্ষার্থী আশিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, প্রশাসন ১ তারিখ পর্যন্ত সময় নিয়েছিলো এর মাঝে সব ব্যানার খুলে ফেলবে। ব্যানার খোলা তো দূরের কথা নতুন ব্যানার ইনক্লুড হচ্ছে। কিন্তু প্রশাসন এর নীরব ভূমিকা। মনে হচ্ছে শিক্ষার্থীদেরই পদক্ষেপ নিতে হবে।”

এ বিষয়ে আরেক শিক্ষার্থী জানান, সাধারণ শিক্ষার্থীদের মতে, যারা নিজেরা ব্রাকসু নির্বাচনের দাবিতে সরব ছিলেন, তাদের পক্ষ থেকেই নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিনিধিদের কার্যক্রমে বাধা আসাটা ‘স্ববিরোধী’।

উল্লেখ্য ডাকসু, জাকসুসহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধিদের জোট ‘ঐক্যের ডাক’ বর্তমানে দেশব্যাপী ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাচ্ছে। তাদের দাবি, এই প্রচারণা সম্পূর্ণ অরাজনৈতিক এবং সংস্কারমুখী।