কুবি থেকে প্রথম ভিসি হলেন অধ্যাপক ড. এম এম শরীফুল করিম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম।

কুবি প্রতিনিধি

Location :

Cumilla
কুবি থেকে প্রথম ভিসি হলেন অধ্যাপক ড. এম এম শরীফুল করিম
কুবি থেকে প্রথম ভিসি হলেন অধ্যাপক ড. এম এম শরীফুল করিম |নয়া দিগন্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। একই সাথে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক শরীফুল করিম ২০০৭ সালে ইংরেজি বিভাগে যোগ দেন এবং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষক রাজনীতির সাদা প্যানেলের সাথে যুক্ত ছিলেন এবং বর্তমানে শিক্ষক সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি ১৯৯৯ সালে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষণা তত্ত্বাবধান করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বেও তার অভিজ্ঞতা রয়েছে। তিনি সিন্ডিকেট সদস্য, ডিন, অ্যাকাডেমিক উপদেষ্টা ও কারিকুলাম বিশেষজ্ঞ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।