পঞ্চম শ্রেণিতে এবার কেবল সরকারি স্কুলের শিক্ষার্থীরাই নয়, বরং বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্যই শুধু পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা নেয়াকে কেন্দ্র করে উচ্চ আদালতের একটি আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ‘একই প্রশ্নে আমরা বৃত্তি পরীক্ষাটি নেব। সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি সেই কারণে আমরা ৮০ শতাংশ বৃত্তি দিয়ে দেবো তাদের, আর ২০ শতাংশ বৃত্তি দিয়ে দেবো বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনে।’
আগামী বছর এই বৃত্তির সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
সূত্র : বিবিসি



