নোবিপ্রবির সাথে তুরস্কের গাজিয়ানতেপ ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

‘নোবিপ্রবি এবং গাজিয়ানতেপ ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তি শিক্ষা ও গবেষণার উন্নয়নে এবং শিক্ষার্থী ও স্টাফ বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।’

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোবিপ্রবির সাথে তুরস্কের গাজিয়ানতেপ ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
নোবিপ্রবির সাথে তুরস্কের গাজিয়ানতেপ ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাথে ইরাসমাস প্লাস প্রোগ্রামের আওতায় তুরস্কের গাজিয়ানতেপ ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) ভিসির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অন্যদিকে গাজিয়ানতেপ ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর সেহমোস দিমেইর।

অনুষ্ঠানে নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘নোবিপ্রবি এবং গাজিয়ানতেপ ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তি শিক্ষা ও গবেষণার উন্নয়নে এবং শিক্ষার্থী ও স্টাফ বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।’ এ সময় ভিসি চুক্তি সম্পাদনের সাথে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশান অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স(আইসিইএ) অফিসের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, নোবিপ্রবি শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার, ইন্টারন্যাশনাল কোলাবোরেশান অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী, নোবিপ্রবি রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার (আইসিইএ) ড. খালেদ মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্টাফ বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করা হবে। এছাড়াও উভয় প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা ও গবেষণায় এ চুক্তি বিশেষ ভূমিকা রাখবে।