ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত আন্তঃকলেজ (ঢাকা জেলা) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে কলেজের প্রিন্সিপাল এবং ঢাকা জেলার সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাবের হোসেনের সভাপতিত্বে গত ২১ ডিসেম্বর উদ্বোধন করা হয়। এই আয়জনে ২৫টি কলেজ অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) অনুষ্ঠিত অ্যাথলেটিকসে ছেলে-মেয়েদের বিভিন্ন ইভেন্ট দৌড়, হাই ও লং জাম্প, চাকতি, গোলক ও বর্ষা নিক্ষেপে সাভার ল্যাবরেটরি কলেজ পূর্বের ধারাবাহিকতার আলোকে এবারো ৭টি পদক অর্জন করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর জাবের হোসেন। আরো উপস্থিত ছিলেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ভাইস প্রিন্সিপাল শামসুর রহমান তালুকদার, সাভার ল্যাবরেটরি কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল আলম।
আয়োজক কমিটির সদস্য সচিব, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সহকারী অধ্যাপক মো: ফারুক হোসেন।



