জাকসু নির্বাচনের ভোট গণনা বন্ধ, চলছে জরুরি বৈঠক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা আপাতত বন্ধ রাখা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জাকসু নির্বাচন
জাকসু নির্বাচন |সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা আপাতত বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন থেকে ভোট গণনা বন্ধের ঘোষণা দেয়া হয়।

এ সময় শিক্ষকরা একটি জরুরি সভার আহ্বান করেন। সেখানে ওএমআর নাকি ম্যানুয়াল, কোন পদ্ধতিতে ভোট গণনা হবে তা নিয়ে আলোচনা চলছে।

ছাত্রশিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচন কমিশনে কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম।