সবুজ ক্যাম্পাসের লক্ষ্যে রয়েল ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি

আজ রোববার (৩১ আগস্ট) রাজধানীর তেজগাঁয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণ ও আশেপাশের সড়কে গাছ লাগিয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন রয়েল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন রয়েল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন |নয়া দিগন্ত

পরিবেশ রক্ষায় এবং সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা-আরইউডি ও ইনার হুইল ক্লাব ঢাকা নর্থ এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার (৩১ আগস্ট) রাজধানীর তেজগাঁয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণ ও আশেপাশের সড়কে গাছ লাগিয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন এ কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনার হুইল ডিসট্রিক্ট ৩৪৫ এর ভাইস চেয়ারম্যান শিরিন রানু চৌধুরী, ক্লাব প্রেসিডেন্ট শাহীন ইসলাম ঝর্ণা, আইপিপি মাহমুদা রহমান, মীনা মনোয়ারা, কবি ও লেখক নজরুল বাঙালি।

Royal-University-02

উদ্বোধনী পর্বে ভিসি অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন একটি নিম গাছ রোপণ করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ আঙিনা ও আশেপাশের এলাকায় বৃক্ষরোপণে অংশগ্রহণের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. দিপু সিদ্দিকী অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিগগিরই ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় একটি সবুজ বলয় গড়ে উঠবে।'

এ সময় আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আরা, ডেপুটি রেজিস্ট্রার মশিউর রহমান, সিএসই বিভাগের চেয়ারপারসন শারমিন সুলতানা, সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, মালবিকা মজুমদার, লেকচারার সাকিব, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের প্রভাষক শামীমা আক্তার, সহকারী অধ্যাপক আমেনা খাতুন, শিক্ষা বিভাগের প্রধান সোলায়মান হোসাইন, ইংরেজি বিভাগের প্রভাষক ইউকি বড়ুয়া, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহমান, অভিষেক রায়, আইটি বিভাগের ম্যানেজার শামসুল ইসলাম, সুহৃদ জামান, মোহাইমেনুল হক আলিফ প্রমুখ।

উল্লেখ্য, ইনার হুইল ক্লাব ঢাকা নর্থ নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে, যার মাধ্যমে পরিবেশবান্ধব ক্যাম্পাস ও সবুজ শহর গড়ার লক্ষ্য বাস্তবায়িত হচ্ছে।