এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ালো ঢাকা বোর্ড

আদেশে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ এবং ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ সময় আগামী ২৫ জুন রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হলো।

নিজস্ব প্রতিবেদক
ইন্টারনেট

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা আবারো বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

গতকাল সোমবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ এবং ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ সময় আগামী ২৫ জুন রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হলো।

এই সময়ের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র : বাসস