ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে প্রথমে কার্জন হল কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে প্রথমে কার্জন হল কেন্দ্রের ফলাফল ঘোষণা শুরু হয়।

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে এ ভোটগ্রহণ হয়।

এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন, যা ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ।

এর মধ্যে নারী ৬২ জন। অন্যদিকে, ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও ছাত্র অধিকার পরিষদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্র

সংগঠনগুলো নির্বাচন করছে দুটি প্যানেলে। এছাড়া স্বতন্ত্রদের পূর্ণ ও আংশিক মিলিয়ে প্যানেল রয়েছে ১০টির মতো।