রাবি প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
রাবি প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল
রাবি প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল |নয়া দিগন্ত

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ক্যারিয়ার কাউন্সিলং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) গ্যালারিতে এটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশনের সঞ্চালনায় প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক বলেন, ‘রমজান মাস তাকওয়া অর্জনের মাস। যার জন্য ১ মাস রোজা রাখতে বলা হয়েছে। আমাদের কর্মজীবনে তাকওয়া গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জনসংখ্যার তুলনায় অতি ছোট একটা দেশ। যার কারণে সবার অধিকার আদায় করা মুশকিল হয়ে পরে। একমাত্র মানুষগুলোকে মানবসম্পদে পরিণত করতে হবে। যার মাধ্যমে দেশের অর্থনীতি উন্নয়ন করা সম্ভব।’

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান বলেন, ‘প্রেস ক্লাবের এই সুন্দর আয়োজন জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রেস ক্লাব সংবাদ পরিবেশনের পাশাপাশি রমজানের শিক্ষা নিয়ে সকলের সাহায্য সহযোগিতা এগিয়ে আসুক এটাই প্রত্যাশা করি।‘

প্রেস ক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সবাইকে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাকওয়া অর্জনের মাস হচ্ছে রমজান মাস। আমরা এই একটা মাস নিজেদের সংযত রেখে বিভিন্ন পাপ থেকে নিজেদের বিরত রাখি।’

তিনি আরো বলেন, ‘রমজান মাসের পাশাপাশি অন্যন্য মাসেও যেন আমরা সবাইকে সহযোগিতা করতে পারি সেদিকে আমাদের নজর রাখতে হবে। রমজান মাস সাংবাদিকতার উপরও ব্যাপক প্রভাব ফেলে; শিক্ষা দেয় সততা ও ন্যায়ের পথে অগ্রসর হওয়ার জন্য। রমজানের শিক্ষা নিয়ে আমরা সারাবছর চলতে পারব বলে আশাবাদ রাখছি।’

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান, রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দফতরের প্রশাসক আখতার হোসেন মজুমদার, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, রাকসুর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক এবং ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।