জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে ইনকিলাবের প্রতিনিধি মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আমার দেশ পত্রিকার প্রতিনিধি লিমন ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২১মে) প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
তাইফুর রহমান তমাল জানান, মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে লিমন ইসলামকে নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বার্তা ২৪ এর সোহানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাইজিং বিডির নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক দৈনিক রুপালী বাংলাদেশের সিয়াম আবু রাফি, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের কামরুজ্জামান কায়েস।
এছাড়াও দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দ্যা ঢাকা ডায়েরির মো. রোকুনুজ্জামান গোলাম রাব্বী, কার্যনির্বাহী সদস্য দ্যা স্টুডেন্ট জার্নালের রাকিব খান এবং দৈনিক খবর বেলার রাকিব মাজহার নির্বাচিত হয়েছেন।
এর আগে, ১৭ মে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে সকল সদস্যদের পরামর্শ ও নির্বাচন সমন্বয়কের সুপারিশক্রমে জবি প্রেস ক্লাবের উপদেষ্টা তাইফুর রহমান তমালকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এরপর ১৮ মে নির্বাচন তফসিল ঘোষণা এবং ১৯ মে মনোনয়নপত্র গ্রহণ এবং প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হয়।



