মনসুর আলী মেডিক্যাল কলেজের নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ’

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে ‘সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ’ রাখা হয়েছে, যা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে ‘সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ’ রাখা হয়েছে।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের একটি সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, কলেজটির পূর্বের নাম ছিল ‘শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ, সিরাজগঞ্জ’। নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ’। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সূত্র : বাসস