বাকৃবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির নতুন কমিটি ঘোষণা

নবগঠিত এ কমিটিতে মো: লিখন ইসলামকে সভাপতি এবং মো: জুলফিকার সুলতানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

মো: লিখন ইসলাম, বাকৃবি

Location :

Mymensingh
সভাপতি লিখন ইসলাম ও সাধারণ সম্পাদক জুলফিকার সুলতান
সভাপতি লিখন ইসলাম ও সাধারণ সম্পাদক জুলফিকার সুলতান |নয়া দিগন্ত

হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (এইচআরডিএস) আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন কমিটি ঘোষণা করেছে। নবগঠিত এ কমিটিতে মো: লিখন ইসলামকে সভাপতি এবং মো: জুলফিকার সুলতানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো: সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে কামরুল হাসান ও সাদিয়া রহমান আশা, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রিজন ও মোছা: তাহমিনা আক্তার এমা মনোনীত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত রহমান আকিব, কোষাধ্যক্ষ পদে আব্দুল্লাহ বিন আতাউর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোছা: সাদিয়া সিদ্দিকা শান্তা ও আহসানুল হক হিমেল মনোনীত হয়েছে।

এছাড়াও কমিটিতে আইন সহায়তা, দফতর, গবেষণা ও সংখ্যালঘুবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ২৩ জন শিক্ষার্থীকে দায়িত্ব দেয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানবাধিকার রক্ষা ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে।

নতুন কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।