ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর দুই হাজারের বেশি সদস্য মোতায়েন

ভোট শুরু হওয়ার আগে থেকেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর দুই হাজারের বেশি সদস্য।

ভোট শুরু হওয়ার আগে থেকেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সব কয়টি প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। বৈধ আইডি কার্ড ছাড়া ঢুকতে দেয়া হচ্ছে না কাউকে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নীলক্ষেত মোড়ের প্রবেশপথে বিজিবি সদস্যদের দেখা গেছে।