সাম্প্রতিক ধর্ষণ ও সহিংসতার ঘটনার বিচারের দাবিতে চাকসুর মানববন্ধন

সাম্প্রতিক সময়ে সংঘটিত ধর্ষণ ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। পাশাপাশি নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি |নয়া দিগন্ত

নরসিংদীসহ সারাদেশে সাম্প্রতিক ধর্ষণ ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া, ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা।

এছাড়াও বক্তব্য রাখেন সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রীতা, সহ-দফতর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত এবং সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি নিয়ামতুল্লাহ ফারাবী।

এ সময় বক্তারা সাম্প্রতিক সময়ে সংঘটিত ধর্ষণ ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। পাশাপাশি নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।